মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি

সবার সংবাদ ডেস্ক:

র‌্যালি, আলোচনা সভা ও মহড়া প্রদর্শনীর মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যানের অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রুমন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক সাকরিয়া হায়দার প্রমূখ।

এদিকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এর আগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেষ হয়। আলোচনা পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের একটি দল।