সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেছেন মেহেরপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে তিনি প্রথমে উপজেলা পরিষদ ও পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
‘ডিসেম্বর’ বিজয়ের মাস উদযাপনে নানা কর্মসুচী ঘোষণা করেছেন আওয়ামী লীগের এই প্রার্থী। পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহানা ইয়াসমিন, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ঢাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুস সামাদ সোহাগসহ, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহমুদ হাসিব ও জেলা ছাত্র লীগের যুগ্ম সম্পাদক ইমরান হাবীবসহ নেতৃবৃন্দ।







