সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে নির্বাচিত যুব সংগঠনের ২০২২-২৩ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে নির্বাচিত যুব সংগঠনকে অনুদানের চেক বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা যুব উন্নয়নের দপ্তরের উপ পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে নির্বাচিত পাঁচটি যুব সংগঠনকে দুই লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, এহসান কবির সবুজ, নুর জান্নাতুল আর নিলা প্রমূখ। এছাড়াও চেক বিতরণ অনুষ্ঠানের অন্যদের মধ্যে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধীদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাকিব প্রশিক্ষক নোবেল প্রমুখ উপস্থিত ছিলেন।







