মেহেরপুরের গাংনীতে উন্নয়ন মেলা সমাপনী
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরের গাংনীতে উন্নয়ন মেলা সমাপনী

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনের উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শোভাযাত্রা ও আলোচনা মধ্য দিয়ে মেলার সমাপনী ঘোষণা করা হয়। স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। সভাপতির বক্তব্যে মেলা আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানের শুরুতেই উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিবৃন্দ বিভিন্ন স্থল ঘুরে দেখেন। তিন দিন ব্যাপী এ উন্নয়ন মেলায় স্থানীয় সরকারের সকল অঙ্গ প্রতিষ্ঠানের স্টলে জনসেবায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়।