সবার সংবাদ ডেস্ক:
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।
অন্যান্যদের মধ্যে রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রানী,গাংনী থানার (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সভায় সকলের সুচিন্তিত মতামত সুপারিশ মালা আঁকারে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়। সেই সাথে স্মাট বাংলাদেশ গড়তে সকলে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার অঙ্গিকার করা হয়।







