মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

সবার সংবাদ ডেস্ক

সারাদেশে আওয়ামী লীগের দুর্নীতি, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রবিবার সকালে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে আইনজীবী ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে¡ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে অ্যাড. মারুফ আহাম্মেদ বিজন বলেন, সারাদেশে ৪৫ লাখ আর ঢাকা শহরে ২০ লাখ মামলা বিচারের আশায় ঝুলে আছে। সেসব মামলা নিস্পত্তি হচ্ছে না। মাত্র ১ মাসে ৪৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এই ফরমায়েসি রায় দেওয়া হয়েছে।

এসময় অ্যাড. আনোয়ার হোসেন, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, অ্যাড. কামরুজ্জামান, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. আসাদুল আজম খান খোকন, অ্যাড. সাইদুর রহমান টোকন, অ্যাড. আবদুল্লাহ আল মামুন অনল, অ্যাড. ফরিদ উদ্দিন অ্যাড. এহান উদ্দিন মনা, অ্যাড. সেলিম রেজা কল্লোলসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।