সবার সংবাদ ডেস্ক:
মুজিবনগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভিটামিন 'এ' খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্যে রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ওসি তদন্ত আব্দুল আলীম, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার তৌফিকুর রহমান, এম ওডিসি ডঃ আবু সাঈদ, এম টি ই পি আই আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হাই, সহকারী পরিদর্শক সাহার আলী , সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে সঠিক দিক নির্দেশনা মূলক পরামর্শ ও বক্তব্য রাখেন।







