সবার সংবাদ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক, তত্ত¡াবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীরাসহ বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইইডির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ১২ ফেব্রুয়ারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এর আগে ২০২২ সালের ১৩ অক্টোবর ইইডির প্রধান প্রকৌশলী পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পান মো. দেলোয়ার হোসেন মজুমদার। এরপর ২০২৩ সালের ৪ ডিসেম্বর প্রধান প্রকৌশলী পদে তাকে পদোন্নতি দেওয়া হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে দেলোয়ার হোসেন মজুমদার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ এবং ১৯৭৫ সালে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ সপরিবারে প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি জাতির পিতার সমাধি সৌধে সংরক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন।







