মেহেরপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর স্বাস্থ্য

মেহেরপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে এলাকার সুবিধা বঞ্চিত রোগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে দিনব্যাপি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার ১নং কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে দারিদ্র বিমোচন সংস্থা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারিদ্র বিমোচন সংস্থার (ডিবিএস) নির্বাহী পরিচালক।

এছাড়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্টার কর্মকর্তা কাজী মোহাম্মদ আবুল মনসুর, দারিদ্র বিমোচন সংস্থার সহকারি পরিচালক জুবায়ের আলম (এনরিচ ফোকাল পার্সন) প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। দিনবাপি চলা এই চক্ষু ক্যাম্পে এলাকার প্রায় ১০০০ রোগিকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হবে।

এছাড়া গুরুত্বপূর্ণ রোগিদের চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন স্থান থেকে আসা রোগিরা সেখানে উপস্থিত ছিলেন। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের একটি টিম এ চিকিৎসা সেবা প্রদান করে।