মেহেরপুরে জাতীয় বীমা দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে জাতীয় বীমা দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র‌্যালি বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেনের নেতৃত্বে পাবলিক লাইব্রেরী চত্রর থেকে শুরু করে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালি পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপক সরফরাজ হোসেন।