গাংনীর ভোমরদহ গ্রামের সাবান মেম্বারের ইন্তেকাল
অন্যান্য মেহেরপুর

গাংনীর ভোমরদহ গ্রামের সাবান মেম্বারের ইন্তেকাল

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) সাবান আলী কিডনী রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন  (ইন্না---রাজিউন)। শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে তার নিজ বাসভবন সাহারবাটী ইউনিয়নের ভোমরদহ গ্রামে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

পারিবারিক সূত্র জানায়, সাবান আলী কয়েক বছর যাবত কিডনী রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে তিনি নিজ বাসভবনে মারা যান। শুক্রবার দিবাগত রাত ৯টার সময় ভোমরদহ ঈদগাহ ময়দানে তার জানাজা শেষে ওই গ্রামের গোরস্থান ময়দানে দাফন সম্পন্ন হবে। এদিকে সাবান আলী মেম্বারের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।