গাংনী যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের সভাপতির ইন্তেকাল
অন্যান্য মেহেরপুর

গাংনী যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের সভাপতির ইন্তেকাল

সবার সংবাদ ডেস্ক:

বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের মেহেরপুরের গাংনী উপজেলা কমিটির সভাপতি ও উপজেলার গাঁড়াডাবে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)। রবিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলী আজগর গাঁড়াডাবে গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।

তিনি নিজ বাড়ি গাঁড়াডোব গ্রামে অসুস্থ্য হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে ভোরের দিকে তিনি মৃত্যুবরন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়,কয়েক জটিল রোগে আলী আজগর আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ  শোক প্রকাশ করেছেন। রবিবার দুপুর ২টার দিকে গাঁড়াডোব ঈদগাহ ময়দানে জানাজা শেষে গ্রামের গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজায় মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মােখলেছুর রহমান মুকুল, অ্যাডভােকেট শফিকুল আলম, ধানখােলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান,গাঁড়াডােব মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ অংশগ্রহণ করেন।