মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির পুষ্পমাল্য অর্পণ
অন্যান্য মেহেরপুর

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির পুষ্পমাল্য অর্পণ

সবার সংবাদ ডেস্ক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকাল দশটায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে এই পুষ্পমাল্য অর্পণ করেন তারা।

এর আগে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর কলেজ মোড়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি'র সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।