সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে দুলু শেখ নামের এক কৃষকের আড়াই বিঘা জমির কলার কান্দি ও এক বিঘা জমির কপির চারা কেটে তছরুপ করেছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে যুগিন্দা গ্রামের ব্যাঙ গাড়ির মাঠে এই ঘটনা ঘটে। কৃষক দুলু ওই গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।
কৃষক দুলু শেখ জানান, মোটা অংকের টাকায় জমি লিজ নিয়ে আড়াই বিঘা জমিতে ৫০০ টি কলা গাছ লাগিয়েছিলেন। সেই সাথে আরো এক বিঘা জমিতে ফুল কপির চারা দিয়েছিলেন। কলার কাদি বেশ পুষ্ট হয়ে উঠেছে। কদিন পরই বাজারে তোলা হবে। হঠাৎ আজ মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে ফসল তছরুপের ঘটনা দেখতে পান তিনি। এতে অন্ততঃ পাঁচ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলেও দাবী করেছেন ওই কৃষক।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।







