সবার সংবাদ ডেস্ক:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, টেকনোলজি আমাদের চিন্তার পরিধিকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আজকাল ছোট ছোট বাচ্চারা টেকনোলজির মাধ্যমে বিশ্ব ভ্রমণ করছে। তিনি বলেন, টেকনোলজির মাধ্যমে দ্রুত আমরা পরিবর্তিত হয়ে যাচ্ছি। উন্নত দেশগুলো টেকনোলজিতে অনেক র্ফাস্ট ।
মাননীয় প্রধানমন্ত্রী আগামী প্রজন্মকে উন্নত প্রযুক্তির তাল মিলিয়ে গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে ক্লাস ফাইভ থেকে বাচ্চাদের ল্যাংগুয়েজের ভাষা কোডিং শেখানো হচ্ছে। যা বাচ্চাদের এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণকালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শালিকা বালিকা প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন-শিক্ষার্থীদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সরকার স্কুল পর্যায়ে সর্বস্তরে আইসিটি ক্লাস ল্যাব তৈরি করেছে। সরকার স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষে শিক্ষার্থীদেরকে প্রযুক্তি বিদ্যায় আধুনিক করতে এই ট্যাব বিতরণ করছে। ট্যাব হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস প্রকাশ করে বলে এই ট্যাব হাতে পেয়ে আমরা আরো অনেক স্মার্ট হয়ে যাব।
ট্যাব পেয়ে আমরা পড়ালেখায় আরও অনেক উৎসাহিত হবো। ট্যাব ব্যবহার করে বিশ্বকে হাতের মুঠোয় নেবো। একজন শিক্ষক বলেন এই ট্যাবটি শিক্ষার্থীরা পেয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে বিভিন্নভাবে সহায়ক ভূমিকা রাখবে। জেলার ৯ম এবং ১০ম শ্রেণীর ৩৩০ শিক্ষার্থীর মধ্যে সদরে ২৫৫ এবং মুজিবনগরে ৮৪ জন শিক্ষার্থীকে এই ট্যাব বিতরণ করা হয়।







