সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি ভবনে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা এবং নবীন আইনজীবীদের সাথে শুভেচ্ছা বিনিময় হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী মারুফ আহমেদ বিজন এর আমন্ত্রণে প্রায় অর্ধশতাধিক আইনজীবী এই ইফতার আয়োজনে অংশ নিয়েছিল।
ইফতারে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুল আযম খোকন, ফরিদ উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক সাদ্দাম, জোষ্ঠ্য আইনজীবী মনিরুল ইসলাম, মোখলেছুর রহমান স্বপন, আফরোজা বেগম সহ আইনজীবী সমিতির নির্বাহী কমিটির অনেক সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।







