সবার সংবাদ ডেস্ক:
গ্রীন মুজিবনগর, ক্লিন মুজিবনগর, এই শ্লোগানে পরিছন্ন মুজিবনগর বাস্তবায়নের লক্ষ্যে পরিষ্কার-পরিছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগরের পিকনিক কর্নারে পরিষ্কার-পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন টুরিষ্ট পুলিশ ওসি হাবিবুর ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, যুব নেতা হাসানুজ্জামান লালটু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন, ইউপি সদস্য বাবুল মল্লিক প্রমুখ।
পরিষ্কার-পরিছন্নতা উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন ১ ফেব্রুয়ারি মাস শহীদদের মাস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রীন মুজিবনগর, ক্লিন মুজিবনগর এই শ্লোগানকে বুকে ধারণ করে ঐতিহাসিক এই স্থানটিকে সবুজ রাখতে পরিষ্কার-পরিছন্নতা অভিযান শুরু হলো। মুজিবনগর পিকনিক কর্নারে ডাস্টবিন হিসেবে বিভিন্ন স্থানে প্লাস্টিকের ড্রাম স্থাপন করা হলো। যাতে করে আমাদের পরিছন্ন কর্মীরা এই ড্রামের মাধ্যমে নির্দিষ্ট স্থানে ময়লাগুলোকে ধ্বংস করা যায়। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পিকনিক স্পটকে পরিষ্কার-পরিছন্নতা রাখা যাতে করে পর্যটকরা এসে বলতে পারে মুজিবনগর খুবই পরিষ্কার-পরিছন্ন। তাই এই স্থান থেকে আমাদের পরিষ্কার-পরিছন্নতা অভিযান উদ্বোধন হলো এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।







