মুজিবনগরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
অন্যান্য মেহেরপুর

মুজিবনগরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে মুজিবনগর ইয়াং বাংলা ফিউচার লিডার্স আয়োজনে মুজিবনগর আদর্শ মহিলা কলেজ প্রঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা করা হয়।

ইয়াং বাংলা ফিউচার লিডার্স মুজিবনগরের সভাপতি হাসানুজ্জামান লাল্টুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিণী ও ইয়াং বাংলা ফিউচার লিডার্সের উপদেষ্টা সৈয়দা মোনালিসা ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা ইয়াং বাংলা ফিউচার লিডার্সের সাধারণ সম্পাদক শামীমসহ চার ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণে সার্বিক সঞ্চালনা করেন, মুজিবনগর উপজেলা ইয়াং বাংলা ফিউচার লিডার্সের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন। অনুষ্ঠান শেষে ইয়াং বাংলা ফিউচার লিডার্স মুজিবনগর সদস্যদের মাধ্যমে উপজেলায় মোট ৩’শ শীতবস্ত্র বিতরণ করা হয়।