সবার সংবাদ ডেস্ক:
সাহসী যৌবনে সুন্দর আগামী গড়ার লক্ষ্যকে বুকে ধারণ করে মেহেরপুরে যুব ইউনিয়নের জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ডে বাংলাদেশ যুব ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়।
যুবনেতা অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তোয়াব অপু। সভায় বক্তব্য রাখেন, যুব নেতা আননাফিউল ইসলাম পাভেল, মোঃ রাজন, আহসান হাবিব, মঈন আসলাম খান প্রমুখ।
সভা শেষে অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান কে আহবায়ক, আননাফিউল ইসলাম পাভেল কে যুগ্ম আহবায়ক নির্বাচিত করে মোট ৯ সদস্যের মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা কর্মসংস্থানের দাবিতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।







