সবার সংবাদ ডেস্ক:
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের গৌরবের পঞ্চাশ বছর সুবর্ন জয়ন্তী ডে ক্যাম্প উৎযাপন উপলক্ষে বর্নাট্য র্যালী , আলোচনা সভা ও রোভার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে র্যালী বের হয়ে সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে রোভার পতাকা উত্তোলন ও দিনব্যাপী নানা কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি শামীম হাসান।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন জেলা রোভার স্কাউটস এর সহ সভাপতি নুরুল আহমেদ, প্রধান অতিথি জেলা রোভারের কমিশনার ও মেহেরপুর সরকারী মহিলা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভারের কোষাধ্যক্ষ রফিকুল আলম বকুল,ডিআরএসএল আনোয়ার হোসেন, সহকারী কমিশানার জাহির হোসেন চঞ্চল, গাংনী ডিগ্রি কলেজের রোভার স্কাউটস নেতা আসাদুজ্জামান, জেলা যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন, হাড়াভাঙ্গা মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সহকারী কমিশনার আতিকুর রহমান, মুজিবনগর ডিগ্রি কলেজের রোকেয়া খাতুন, ছহিউদ্দীন ডিগ্রি কলেজের ওয়াহিদুজৃজামান টিটু, এআরবি কলেজের শিক্ষক সেলিম রেজা, সরকারী টেকনিকাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মনারুল ইসলাম, সন্ধ্যানী স্কুল এন্ড কলেজের শিক্ষক এমদাদুল হক ও আন নুর টেকনিকাল এন্ড বিএম কলেজের শিক্ষক শাহিনুজ্জামান সহ বিভিন্ন কলেজ মাদ্রাসার রোভার শিক্ষক ও রোভার স্কাউটস সদস্যরা।
অনুষ্ঠানের শেষ পর্বে জেলা রোভারের কর্মকর্তাগণ রোভার স্কাউটস সদস্যদের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষন প্রদান করেন। জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শতাধিক রোভার সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোভার স্কাউটস এর গৌরবের পঞ্চাশ বছর উৎযাপন উপলক্ষে সুবর্ন জয়ন্তী ডে ক্যাম্প পালন করা হয়।







