টেকনাফ সাগরে মালয়েশিয়া গামী রোহিঙ্গাবাহী ট্রলারডুবি, উদ্ধার ৩৪
টপ নিউজ সারাদেশ

টেকনাফ সাগরে মালয়েশিয়া গামী রোহিঙ্গাবাহী ট্রলারডুবি, উদ্ধার ৩৪

টেকনাফ প্রতিনিধি:

অবৈধ ভাবে পানী পথে মালয়েশিয়া গামী একটি ট্রলার কক্সবাজার টেকনাফে সাগরে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৩৪ জন রোহীঙ্গা ও বাংলাদেশী নাগরিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড।  অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বাহারছড়া উপকূলে এই ঘটনা ঘটে। সকালে রোহিঙ্গাসহ ৩৪ জনকে উদ্ধার করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। তাদের মধ্যে চার জন বাংলাদেশি, চার জন রোহিঙ্গা নারী ও ২৬ জন রোহিঙ্গা পুরুষ।

বাহারছড়া কোস্ট গার্ড স্টেশনের কনটিজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন জানান, গতকাল রাতে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন দালাল রোহিঙ্গাদের নিয়ে অবৈধভাবে সাগরপথে যাত্রা শুরু করে। কিন্তু বাহারছড়া উপকূলে এসে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চার জন দালাল। বাকিরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

উদ্ধার রোহিঙ্গাদের কয়েকজন জানান, মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশ্যে গতরাতে ট্রলারে ওঠেন তারা। ট্রলারে প্রায় ৮৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬৫ জন রোহিঙ্গা।