মেহেরপুরে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরে একটি মাদক মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন সাজা ও প্রত্যেকেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এএসএম নাসিম রেজা এ দ-াদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, টিপু সুলতান, স্বপন আলী, আবেদ আলী, রাজিব সর্দার, ও জুয়েল রানা। টিপু সুলতান, স্বপন আলী, আবেদ আলী ও জুয়েল রানা গাংনী উপজেলার করমদী গ্রামের বাসিন্দা। এছাড়া দন্ডপ্রাপ্ত রাজিব সর্দারের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলায়। এদের মধ্যে রাজিব সর্দার ও জুয়েল রানা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ভোর রাতের দিকে গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে চেক পোষ্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশী চালায় পুলিশ। এসময় ট্রাক থেকে ৪৬০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল সহ ৪ জনকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে জুয়েল রানা পালিয়ে যায়। পরে গাংনী থানার এসআই আলী রেজা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন আদালতে। আদালত স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদ-াদেশ ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদ- প্রদান করেন।

আসামি পক্ষের কৌশুলী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাড. আজম খোকন ও রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক সাদ্দাম।