সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৯ মে) বেলা বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার তিন উপজেলার নির্বাহী কর্মকর্তা বৃন্দ। এ সময় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। বিভিন্ন সমস্যার সমাধান ও গ্রাম আদালতকে আরও বেগবান করতে করণীয় বিষয়ে পরামর্শ দেন উপস্থিত অংশগ্রহণকারীরা। এছাড়াও গ্রাম আদালতে ছোটখাট অভিযোগের সমাধান যেন সঠিকভাবে মানুষ পায় সেই বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।







