মেহেরপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান দপ্তরের যৌথ আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের নেতৃত্ব একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করা হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে জেলা পরিসংখ্যান কর্মকর্তা বছির উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওয়ালীউল্লাহ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মুনির উপস্থিত ছিলেন।

পরে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।