গাংনীতে কৃষি ব্যাংকের গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
অন্যান্য মেহেরপুর

গাংনীতে কৃষি ব্যাংকের গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী কৃষি ব্যাংকের উদ্যোগে "ব্যাংকার-কাস্টমার ও গ্রাহক সেবা উন্নয়ন" শীর্ষক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কৃষি অফিসের গাংনী   উপজেলা শাখায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিস সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন কৃষি অফিসের গাংনী উপজেলা শাখা ব্যবস্থাপক আলম হোসেন। সভায় প্রধান  অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের কুষ্টিয়া এর বিভাগীয় মহা-ব্যবস্থাপক সঞ্চয় কুমার দত্ত।

কৃষি ব্যাংকের গাংনী উপজেলা শাখার সহকারি কর্মকর্তা নাহিদ আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের মেহেরপুর শাখার আঞ্চলিক ব্যবস্থাপক শহিদুল ইসলাম, একই শাখার নিরিক্ষা ব্যবস্থাপক রফিকুল ইসলাম। এসময় গ্রাহকদের মধ্যে কয়েকজন বক্তব্য রাখেন। সভায় গ্রাহকদের সমস্যা ও সেবা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।