গাংনীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

গাংনীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সবার সংবাদ  ডেস্ক:

ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট কথা সাহিত্যক রফিকুর রশীদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও  রাজনৈতিক ব্যক্তিবর্গ।