সবার সংবাদ ডেস্ক:
আজ পয়লা মে। মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের এই দিন রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। দিবসটি পালন উপলক্ষ্যে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মে) সকালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় বক্তব্য রাখেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি নজরুল ইসলাম নজু, সহ সভাপতি মাহাবুব হোসেন, সহ সাধারণ সম্পাদক এরশাদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, শ্রমিককল্যাণ সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক সেন্টু, কার্যকরী সদস্য আনারুল ইসলাম, মোঃ বাচ্চু মিয়া সহ গাংনী শাখার সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ, বামুন্দি শাখার সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক ইন্তাজ, দরবেশপুর শাখার সভাপতি ইলিয়াস হোসেন সাধারণ সম্পাদক আজম, মুজিবনগর শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আনসার আলীসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন।







