মেহেরপুরে গণহত্যা দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে গণহত্যা দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সামাদ বাবলু বিশ্বাস প্রমূখ।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।