সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণ শীতার্থদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাঃ আব্দুস সালাম উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সাজ্জাদুল আনাম, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগ, ইউনিট লেভেল অফিসার মুক্তার হোসেন সঞ্চালনায়, এছাড়াও আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যবৃন্দরা। জেলার বিভিন্ন এলাকার ৪শ জন শীতার্থদের কম্বল প্রদান করা হয়।







