শিক্ষক পরিষদের সেক্রেটারী নির্বাচিত হলেন ধুমকেতু
অন্যান্য মেহেরপুর

শিক্ষক পরিষদের সেক্রেটারী নির্বাচিত হলেন ধুমকেতু

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল আমিন ধুমকেতু কে সম্পাদক  হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

সহ-সম্পাদক মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক মিলন মন্ডল এবং কোষাধ্যক্ষ হয়েছেন রসায়ন বিভাগের প্রভাষক নাহিদ রেজা।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মো.শফিউল ইসলাম সরদার নতুন ও বিদায়ী কার্যনির্বাহী কমিটিসহ উপস্থিত  সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দনজ্ঞাপন করেন।