লালন ফকির : এক নি:সঙ্গ সাধক বইয়ের পাঠ উন্মোচন
অন্যান্য মেহেরপুর

লালন ফকির : এক নি:সঙ্গ সাধক বইয়ের পাঠ উন্মোচন

সবার সংবাদ ডেস্ক:

কালের কৃষ্ণপট ছিন্ন করে যারা আমাদের ঝলমলে উজ্জ্বল দিনের স্বপ্ন দেখিয়েছেন লালন ফকির তাদেরই একজন। তিনি ধর্মপ্রবর্তক, ধর্মপ্রচারক নন, এমনকি মরমি আধ্যাত্ম সাধকও নন। তিনি এক নি:সঙ্গ সাধক। এই নি:সঙ্গ সাধককে নিয়ে লেখক ও গবেষক আবদুল্লাহ আল আমিন লিখেছেন  "লালন ফকির : এক নি:সঙ্গ সাধক" নামক অনবদ্য গ্রন্থ। এই গ্রন্থের পাঠ উন্মোচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মেহেরপুর প্রথম আলো বন্ধুসভা।

শনিবার (৯ মার্চ) সকালে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কক্ষে কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান খেজমত আলি মালিথ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও সহযোগী অধ্যাপক অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, সহকারী অধ্যাপক মুনশি এ এইচ এম রাশেদুল হক,  বশির আহাম্মেদ, প্রভাষক সানজিদা ফেরদৌস, প্রথম আলো মেহেরপুর জেলা প্রতিনিধি আবু সাঈদ, মেহেরপুর বন্ধুসভার রিয়াজুল ইসলাম, শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন জুঁই, তন্দ্রা,মোহাম্মদ সান, সাধিন, মো: রিয়াজুল,  প্রমুখ। লালন সংগীত পরিবেশন করেন তানজিফ রহমান ও অনিক হাসান।