হরতাল সমর্থনে মেহেরপুরে বিএনপির মিছিল
অন্যান্য মেহেরপুর

হরতাল সমর্থনে মেহেরপুরে বিএনপির মিছিল

সবার সংবাদ ডেস্ক:

বিএনপি’র-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে হরতাল সমর্থনে মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি। রবিবার (১৯ নভেম্বর) ভোর ৬ টায় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে আমঝুপি-গাড়াডোব সড়কে একটি ঝটিকা মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

হরতালের কারণে সকাল থেকে আন্ত: জেলা ও দুরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও, দোকানপাট খোলা আছে। এছাড়াও রিক্সা, ইজিবাইক সহ সকল ধরনের ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে।