গাংনীতে ইসলামিক ফাউন্ডেশনে উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
অন্যান্য মেহেরপুর

গাংনীতে ইসলামিক ফাউন্ডেশনে উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

সবার সংবাদ ডেস্ক: 

“সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) ১২টার দিকে মেহেরপুরের গাংনী মডেল মসজিদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা উপজেলা পর্যায়ের ইমাম, খতিব ও আলেম উলামাগন অংশগ্রহণ করেন।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-০২ (গাংনী) আসনের সংসদের সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান  খোকন। মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনে উপ পরিচালক এ জে এম সিরাজুম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম খতীব ছাড়াও বিশিষ্ট আলেমগণ বক্তব্য রাখেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা  সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধ এবং সামাজিক সমস্যা নিরসনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।