গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
অন্যান্য মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রামে বিদ্যুতস্পৃষ্টে রুবেল হোসেন(২৬) নামের  এক  রাজমিস্ত্রীর  মৃত্যু হয়েছে। ২ সন্তানের জনক রুবেল গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামের গোরস্থানপাড়ার জেল হকের ছেলে। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার  দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রুবেল বুধবার  সকালের দিকে চিৎলা গ্রামের একটি বাড়ির বিল্ডিংয়ে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। অসাবধানবশত বিদ্যুতের তারে শরীর স্পর্শ করলে মারাত্বকভাবে অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয় লোকেজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। গাংনী থানার (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর শুনে পুলিশের একটি দল সেখানে পৌঁছেছে।