মেহেরপুরে রোভার দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে রোভার দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে যথাযথ মর্যাদায় রোভার দিবস পালিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর জেলা রোভারের উদ্যোগে রোভারদের কবর জিয়ারত, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

রোভার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রোভারের সাধারণ সম্পাদক ফররুক আহমেদ, জেলা রোভারের সহ-সভাপতি নুরুল আহমেদ, নিহত রোভার মনিরুল ইসলামের পিতা শহিদুল ইসলাম,নিহত রোভার জাবেদ ওসমানের বড় ভাই রাশেদ ওসমান, নিহত রোভার মাসুমের দুলাভাই মিরাজুল হক, রোভার সদস্য ফারুক হোসেন প্রমূখ।

উল্লেখ্য ১৯৯৭ সালের ২৩ অক্টোবর সিলেটের লাক্কাতুরা চা বাগানে সপ্তম জাতীয় রোভার মুট ও নবম এশিয়া প্যাসিফিক-এ অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুরের একটি রোভার দল বাসযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। রোভারদের বহন করা বাসটি মানিকগঞ্জের ধামরাই এলাকায় পৌঁছার পর সেখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। ওই সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের রোভার সদস্য জাভেদ ওসমান, মাসুম, মনিরুল, আমিনুল ও মাহফুজ নামের ৫ রোতার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।