মেহেরপুরে নায়েক পদে ৯ জনের পদোন্নতি
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে নায়েক পদে ৯ জনের পদোন্নতি

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে পুলিশ কনস্টেবল থেকে ৯ জন নায়েক পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় মিলনায়াতনে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত সদস্যদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান। 

এ সময় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ইমদাদ হোসেন বিপুলসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।