সবার সংবাদ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপির র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর কলেজ মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কাথুলি সড়কে গিয়ে শেষ করা হয়।
র্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদ হাসানসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।







