সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে ইয়ারুল ইসলাম (৫৫) নামের এক ভাজা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে তার মৃত্যু হয়। ইয়ারুল ইসলাম গাংনী পৌর এলাকার ভিটাপাড়ার মৃত জাহান আলীর ছেলে। নিহতের ভাতিজা শাহাদত হোসেন জানান, দুপরে ইয়ারুল ইসলাম পার্শ্ববর্তী গ্রামের মাঠে কাজ করার সময় বিষধর সাপ তাকে দংশন করে।
এসময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশবাড়িয়া গ্রামের এক ওঝাঁর কাছে নিয়ে যায়। সেখানে তার শারিরীক অবস্থান অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পথিমধ্যে নিমতলা নামক স্থানে পৌছালে ইয়ারুল ইসলাম মৃত্যুবরণ করেন।







