মেহেরপুরে কলার কান্দিতে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে কলার কান্দিতে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মাঠে অপরিপক্ক কলায় বিষ প্রয়োগ করে কলা নষ্ট করার রেশ কাটতে না কাটতে এবার মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর পশ্চিম পাড়া মাঠে কলা নষ্ট করার  ঘটনা ঘটেছে। মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের ফজলুল হক বিশ্বাস তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২ বিঘা জমিতে কলার চারা রোপন করেন।

আবাদকৃত কলার প্রত্যেকটি গাছে কান্দি এসেছে। কিছু কলা পরিপক্ক হলেও অনেকগুলো কলা রয়েছে  রয়েছে অপরিপক্ক। এরই মাঝে কে বা কার কলার জমিতে প্রবেশ করে প্রায় সমস্ত কলার কাঁদিতে বিষ প্রয়োগ করেছে। অবৈধভাবে বিষ প্রয়োগ করার ফলে  কলা গুলো পেকে হলুদ আকার ধারণ করেছে। অসংখ্য কলা গাছের কাদী থেকে নিচে ঝরে পড়ছে ।

জমির মালিক ফজলুল হক বিশ্বাস  জানান, আমার লাগানো প্রায় ৬ শতাধিক কলাগাছের মধ্যে ৪শ গাছে কলার কান্দি আগাম বিক্রি করার জন্য কথাবার্তা সম্পন্ন করেছিলাম। সে অনুযায়ী বায়নাও নেয়া হয়েছিল, কিছু কান্দি কেটে নিয়ে যাওয়ার পর বাকি কলা আজকে কাটার কথা ছিল। কিন্তু তার আগেয় কলার কান্দিতে শত্রæতা করে বিষ প্রয়োগ করার ফলে  লক্ষাধিক টাকার ক্ষতি সম্মুখীন হচ্ছি।

রবিবার সকালে রাধাকান্তপুর পশ্চিম পাড়ার  মাঠে কলার জমিতে গিয়ে দেখা গেছে, সারি সারিভাবে লাগানো প্রত্যেকটি করার কাদির মাঝামাঝি স্থানে বিষ প্রয়োগ করার ফলে কলার কান্দির মাঝের কলা গুলো পেকে হলুদ হয়ে যাচ্ছে। কান্দি থেকে অসংখ্য কলা গাছ থেকে ঝরে নিচে পড়ে রয়েছে। এ দৃশ্য দেখে আশেপাশে কৃষকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটাতে পারে বলে ফজলুল হক বিশ্বাস জানিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ফজলুল হক বিশ্বাস জানান।