মুজিবনগরে উপজেলা পর্যায়ে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর শিক্ষা

মুজিবনগরে উপজেলা পর্যায়ে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

"শব্দ শিখুন, ভাষা শিখুন" শব্দ ভান্ডারের দক্ষতা মানুষের যোগাযোগ এবং সামাজিক দক্ষতা উন্নত করে এই প্রতিপাদ্যে ইন্টারস্কুল ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগরে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গুডনেইবারর্স মেহেরপুর সিডিপির ম্যানাজার বিভোব দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার অনিমেষ বিশ্বাস। সিডিপি’র এডমিন অফিসার অশোক মালাকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের সাবেক প্রফেসর বাকের আলী।

সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে খাতা মুল্যায়ন করে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার ১৫ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪টি মাদ্রাসার ৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। ৯৫ জন শিক্ষার্থীর মধ্য থেকে ৫ জন বিজয়ী হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী সাদিয়া আক্তার মাহি, ২য় স্থান অধিকার করে জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্রী সুমাইয়া, ৩য় স্থান অধিকার করে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মুশফিকুর, ৪র্থ ও ৫ম স্থান অধিকার করে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর এর ছাত্রী মারিয়া আক্তার ও রিয়া খাতুন। অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ক্রেস্ট বই এবং সার্টিফিকেট উপহার হিসাবে তুলে দেন।