সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক এম এ হাসান সুমন গুরুত্বর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর শহরে এক সড়ক দুর্ঘটনা ঘটে। এম এ হাসান সুমন মুজিবনগর খবর ডট কম এর উপদেষ্টা সম্পাদক এবং এসএসসি ব্যাচ ৯৩ এর সদস্য। আহত সুমনের পায়ে রাতে অস্ত্রোপাচার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে কোর্ট মোড় এলাকা থেকে সাংবাদিক এম এ হাসান সুমন রিক্সা যোগে বাড়ি যাওয়ার পথে প্রধান সড়কের মহিলা কলেজ মোড়ে পিছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল সুমনকে বহনকারী রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সুমন রিকশা থেকে পড়ে যায়। এ সময় রিকশাটি উল্টে তার পায়ে পড়লে সুমনের বাম পায়ের রগ কেটে যায়।
তাৎক্ষণিক সুমনকে ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আহত সুমনকে দেখতে সাংবাদিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ হাসপাতালে যান। পরে চিকিৎসক রাতেই তার পায়ে সফল অস্ত্রোপাচার করেছেন।







