সবার সংবাদ ডেস্ক:
২০২৩-২৪ অর্থবছর মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুরে জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন ২৫টি প্রকল্প ঘর নির্মাণ কাজসহ দেশব্যাপী অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সমস্ত কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫টি প্রকল্প ঘর নির্মাণ কাজসহ দেশব্যাপী অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহসান রুমন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার, জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, বুড়িপতি ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।







