সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার গোভিপুর দাখিল মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
গোভিপুর দাখিল মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মহাঃ আব্দুস সালাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামানসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






