সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে ভূমি কর্মকর্তাদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ আগষ্ট) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সেমিনারে (ভার্চুয়ালি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সচিব মোহাম্মদ খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়ালি) খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক (ভার্চুয়ালি)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুহাম্মদ জাহিদ হোসেন পনির, উপসচিব সেলিম আহমেদ।
সেমিনারে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত। সেমিনার মেহেরপুর জেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।







