গাংনীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

গাংনীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। দিবসটি পালনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় বক্তব্য রাখেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও  রাজনৈতিক ব্যক্তিবর্গ।