সবার সংবাদ ডেস্ক:
এবার কোরবানি ঈদের হাটে চমক নিয়ে আসছে ৬০ মণ ওজনের গরু মেহেরপুরের রাজা বাবু। বেপারীরা রাজা বাবুর দাম হাঁকছেন ৪০ লাখ টাকা। রাজাবাবুকে দেখতে ভিড় করছেন উৎসাহী মানুষ। খুলনা বিভাগের সবচেয়ে বড় গরু বলে দাবি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার।
মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের কৃষক ইনসান আলী গত চার বছর আগে মাত্র ৮৫ হাজার টাকায় রাজা বাবুকে ক্রয় করেন। এরপর থেকেই নিজের সন্তানের মত লালন পালন করে বড় করেছেন রাজা বাবুকে। রাজা বাবুর ওজন বেড়ে দাঁড়িয়েছে ৬০ মণের উপরে।
উচ্চতা প্রায় ৮ ফুট। ফ্রিজিয়াম জাতের এই গরুটি পেছনে খরচ হয় প্রায় দুই হাজার টাকা। প্রচন্ড গরমের তাকে দিনে ৩-৪ গোসল করানো হয়। দূর থেকে মনে হয় একটি হাতি দাঁড়িয়ে আছে। গত বছর ভালো দাম পেয়েও রাজা বাবুকে বিক্রি করিনি দেশ সেরা বড় গরুর তকমা পাবার আশায়। কালো রংয়ের এই গরুটি ৪০ লাখ টাকায় বিক্রির আশা করছেন কৃষক ইনসান আলী। হাটে দেশ সেরা গরুর খ্যাতি অর্জন করবে বলে আশা তার। রাজাবাবুকে দেখতে আসা গাংনীর বয়রা গ্রামের আলীম ও তার নানী আমেনা জানান, জীবনে এমন বড় গরু দেখেন নি তারা।
রাজাবাবুর খাবার ও যত্ন নেয়ার বিষয়ে জানছেন ও তারাও গরু মোটাতাজাকরণ করবেন বলে জানান এই দুইজন। গোয়ালগ্রামের রাব্বি ও আব্দুর রহমান জানান, বাড়ির পাশে অনেকেই গরু পালন করছেন। তাদের মুখ থেকে রাজাবাবুর কথা শুনে দেখতে এসেছেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান জানান, প্রতিটি বাড়িতে গরু মোটাতাজা করা হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় রাজাবাবু যা এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু বলে মনে করেন এলাকাবাসীরা। অনেকে আবার বলেন যদি শুঁড় লাগিয়ে দেওয়া হয় তাহলে দূর থেকে মনে হবে একটি হাতি দাঁড়িয়ে আছে।







