গাংনীতে বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান
অন্যান্য মেহেরপুর

গাংনীতে বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীর রুয়েরকান্দি গ্রামের বজ্রপাতে নিহত জাব্বারুলের স্ত্রীকে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার অফিস কক্ষে জাব্বারুলের পরিবারের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।

গত ১২ আগষ্ট মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে মারা যান জাব্বারুল। তার অকাল মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়ে। পরে জাব্বারুলের স্ত্রী মুসতারা বেগম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেন। বিষয়টি বিবেচনা পূর্বক ওই পরিবারকে ২৫ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা উপস্থিত ছিলেন।