গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ব্যাটারি চালিত ভ্যান চালক শ্রমিকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার সময় গাংনী সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুজ্জামান শিপু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ডের ভ্যান চালক ময়নাল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুজ্জামান মঙ্গল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ভ্যান চালকদের মাঝে আমের চারা বিতরণ করা হয়।







