গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি অনুমোদন দেয়ায় শোভাযাত্রা
অন্যান্য মেহেরপুর

গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি অনুমোদন দেয়ায় শোভাযাত্রা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলা ও গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি অনুমোদন দেয়ায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে এ উপলক্ষে গাংনী উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব প্রদান করেন সাবেক ছাত্রলীগ নেতা ও গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব জীবন আকবর, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আশিকুজ্জামান পিন্টু। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।