সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে বিপি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৬ তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষ্যে বুধবার (২২ ফেব্রুয়ারি) মেহেরপুর জেলা রোভারের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলার রোভারের কমিশনার ও মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি সরকারি মহিলা কলেজ থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা রোভারের সাধারণ সম্পাদক ফররুখ আহমেদ, সহ-সভাপতি নুরুল আহমেদ প্রমূখ। র্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইয়ামিন আলী, ডি আর এস এল আনোয়ার হোসেন, প্রভাষক একরামুল ইসলাম লোটাসসহ বিভিন্ন কলেজের রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।







